পথিকৃৎদের জন্য প্রার্থনা (#8471)

*“যে কেহ এই দিবসে আমাদের ধর্মের সাহায্যার্থে উত্থিত হয় এবং তাহাকে সাহায্য করিবার জন্য প্রশংসনীয় চরিত্র এবং অকপট আচরণের একটি বিপুল সংখ্যাকে একত্রিত করে, যে প্রভাব এইরূপ  কাজ হইতে প্রবাহিত হইবে, তাহা অতি নিশ্চিতভাবে, সমগ্র পৃথিবীব্যাপী ছড়াইয়া যাইবে।”

-Bahá'u'lláh
-----------------------

পথিকৃৎদের জন্য প্রার্থনা (#8455)

তুমি জানিতেছ, হে ঈশ্বর এবং আমার সাক্ষী, যে আমার হৃদয়ে তোমার শুভ-সন্তুষ্টি অর্জন করা, তোমার প্রতি দাসত্বে নিশ্চিত হওয়া, তোমার সেবায় নিজেকে উৎসর্গ করা, তোমার বিশাল দ্রাক্ষাক্ষেত্রে শ্রম দেয়া এবং তোমার পথে সকল কিছু উৎসর্গ করা ব্যতীত অন্য কোন আকাঙ্খা নাই। তুমি-ই সর্বজ্ঞ ও সর্বদর্শী। তোমার জন্য আমার ভালোবাসায় আমার পদক্ষেপসমূহ চালনা করা, পর্বত ও মরুভূমিগুলির উদ্দেশ্যে তোমার রাজত্বের আগমন উচ্চঃস্বরে ঘোষণা করা এবং তোমার আহ্বান সমগ্র মানবের মধ্যে তুলিয়া ধরা ব্যতীত আমার কোন ইচ্ছা নাই । হে ঈশ্বর! এই অসহায়ের জন্য পথ উন্মুক্ত কর, এই পীড়িত জনের জন্য নিরাময় অনুমোদন কর এবং এই রুগ্ন জনের উপর তোমার আরোগ্য প্রদান কর। জলন্ত হৃদয় ও অশ্রুপূর্ণ চক্ষু সহকারে আমি তোমার দ্বারপ্রান্তে তোমার নিকট মিনতি করিতেছি। 
	হে ঈশ্বর ! তোমার পথে যে কোন অগ্নিপরীক্ষা সহ্য করিতে আমি প্রস্তুত রহিয়াছি এবং যে কোন কষ্টকর পরিস্থিতি মোকাবিলা করিতে আমি সর্বান্তঃকরণে আকাঙ্খা করিতেছি। 
	হে ঈশ্বর ! পরীক্ষাসমূহ হইতে আমাকে রক্ষা কর। তুমি সম্পূর্ণভাবে অবগত রহিয়াছ যে, আমি সকল কিছু হইতে আমার মুখ ফিরাইয়াছি এবং সকল চিন্তা-ভাবনা হইতে নিজেকে মুক্ত করিয়াছি। তোমার উল্লেখ ব্যতীত আমার কোন পেশা নাই এবং তোমার সেবা ব্যতীত কোন আকাঙ্খা নাই।

-`Abdu'l-Bahá
-----------------------

পথিকৃৎদের জন্য প্রার্থনা (#8460)

(যখন বাহা’ই অন্তেষ্টিক্রিয়ার সময় এই প্রার্থনা পঠিত হয়, তখন সকলকে দাঁড়াইতে হইবে)
	তিনিই প্রভু, গৌরবান্বিত তিনি, সস্নেহ সহানুভূতি ও বদান্যতার  পরম প্রভু।
গৌরব তোমারই জন্য, তুমি হে আমার প্রভু, সর্বশক্তিমান প্রভু। আমি সাক্ষ্য প্রদান করিতেছি তোমার সর্বশক্তিমত্তা ও তোমার ক্ষমতার, তোমার একাধিপত্য ও তোমার সস্নেহ দয়ার, তোমার কৃপা ও তোমার শক্তির, তোমার সত্তার একত্ব ও তোমার মৌলিক সত্তার অদ্বিতীয়ত্বের, অস্তিত্ব¦ জগতের ও তন্মধ্যস্থ সকল কিছুরই উপর তোমার পবিত্রতার ও মহিমার।
	হে আমার প্রভু। তুমি আমাকে তুমি ভিন্ন আর সকল হইতে বিচ্ছিন্ন দেখিতে পাইতেছ, তোমাকেই দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরিয়া এবং তোমার বদন্যতার মহাসাগরের দিকে, তোমার অনুকম্পার স্বর্গের দিকে, তোমার করুণার প্রভাত-তারকার দিকে মুখ ফিরাইয়াছি।
পরম প্রভু আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে, তুমি তোমার সেবকের উপর তোমার বিশ্বাস ন্যস্ত করিয়াছ এবং তাহা হইতেছে সেই আধ্যাত্মিক শক্তি যাহা দ্বারা তুমি পৃথিবীকে জীবনী-শক্তি প্রদান করিয়াছ।
	তোমার অবতীর্ণ প্রত্যাদেশ-সূর্যের উজ্জ্বলতার শপথ করিয়া তোমার নিকট সানুনয় প্রার্থনা করিতেছি যেন তোমার দিবসসমূহে সে যেই সফলতা লাভ করিয়াছে, তাহা তাহার নিকট হইতে কৃপা পূর্বক গ্রহণ কর। অতঃপর ইহাতে সম্মতি দান কর যেন সে তোমার শুভ অনুগ্রহের প্রভায় ভূষিত হইতে পারে এবং তোমার অনুমোদনে অলংকৃত হইতে পারে।
	হে আমার পরম প্রভু। আমি স্বয়ং এবং সমুদয় সৃষ্ট পদার্থ তোমার শক্তিমত্তার সাক্ষ্য প্রদান করিতেছি এবং তোমার নিকট প্রার্থনা করিতেছি যেন তুমি এই আত্মাকে তোমার নিকট হইতে ফিরাইয়া না দাও, যে তোমার দিকে, তোমার স্বর্গীয় স্থানের, তোমার উন্নত স্বর্গের এবং তোমার নৈকট্যের আশ্রয়স্থানের দিকে আরোহণ করিয়াছে।
		হে তুমি যিনি সকল লোকের প্রভু। অতঃপর, হে আমার ঈশ্বর , ইহাতে সম্মতি প্রদান কর যেন তোমার সেবক তোমার মনোনীত ব্যক্তিগণের, তোমার পবিত্র সিদ্ধ সাধু পুরুষদের এবং তোমার ঐশী বার্তাবাহকদের সহিত স্বর্গীয় স্থানসমূহে সম্মিলিত হইতে পারে, যে স্থানসমূহ সমন্ধে লেখনী কিছুই বলিতে অথবা বাক্শক্তি বর্ণনা করিতে অক্ষম।
	হে আমার পরম প্রভু। দরিদ্র ব্যক্তি তোমার সম্পদের রাজ্যের দিকে, বিদেশাগত তোমার পবিত্র সীমাসমূহের মধ্যে  স্বর্গীয় আবাস-স্থানের দিকে, যে অত্যন্ত পিপাসার্ত সে তোমার দয়ার স্বর্গীয় স্রোতস্বতীর সলিলের দিকে সত্যই দ্রুতগতিতে অগ্রবর্তী হইয়াছে। তুমি তাহাকে, হে পরম প্রভু তোমার অনুকম্পার ভোজে তাহার অংশ হইতে এবং তোমার বদান্যতার অনুগ্রহ হইতে বঞ্চিত করিও না। সত্য সত্যই তুমি সর্বশক্তিমান, তুমি করুণাময়, তুমি সর্ববদান্যতাপূর্ণ।
	হে আমার প্রভু। তোমার ন্যস্ত দ্রব্য তোমাকে প্রত্যর্পণ করা হইয়াছে। তোমার অনুকম্পা ও তোমার বদান্যতা যাহা তোমার পার্থিব ও স্বর্গস্থ রাজ্যসমূহ পরিবেষ্টন করিয়া রহিয়াছে, ইহাতে তোমার পক্ষে উপযুক্ত যে, তুমি তোমার নূতন অভ্যার্থিত জনকে তোমার দানসমূহ, তোমার উপহারসমূহ এবং তোমার কৃপাবৃক্ষের ফলসমূহ প্রদান করিবে। তুমি যাহা করিতে ইচ্ছা কর তাহা করিতে তুমি শক্তিশালী। তুমি ব্যতীত অপর কোন উপাস্য নাই। তুমি করুণাময়, পরম বদান্য, দয়ালু, দাতা, ক্ষমাশীল, মহীয়ান, সর্বজ্ঞ।
	আমি সাক্ষ্য দিতেছি, হে আমার পরম প্রভু, তুমি সকল লোকের প্রতি তাহাদের অতিথিকে সম্মান প্রদর্শনের জন্য আদেশ করিয়াছ এবং যে তোমার দিকে আরোহণ করিয়াছে, নিশ্চয় সে তোমার নিকট পৌঁছিতে সক্ষম হইয়াছে এবং তোমার সকাশে উপস্থিত হইয়াছে। অতঃপর তাহার সহিত তোমার করুণা ও দয়া অনুযায়ী ব্যবহার কর। তোমার প্রভার শপথ। আমি নিশ্চিতভাবে জানি যে, তোমার সেবকগণকে তুমি যেই আদেশ দান করিয়াছ, তুমি নিজকে তাহা হইতে বঞ্চিত করিবে না যে তোমার দানশীলতার রজ্জুকে দৃঢ়ভাবে জড়াইয়া ধরিয়া রাখিয়াছে এবং তোমার সম্পদের উৎসমূলে আরোহণ করিয়াছে।
	তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই, তুমি একক, তুমি অদ্বিতীয়, তুমি শক্তিশালী, তুমি সর্বজ্ঞ, তুমি বদান্যতাপূর্ণ।

-`Abdu'l-Bahá
-----------------------

পথিকৃৎদের জন্য প্রার্থনা (#8462)

হে আমার প্রভু, হে পাপ মার্জনাকারী, তুমি উপহার প্রদানকারী, দুঃখ হরণকারী। সত্য-সত্যই আমি অনুনয় করিতেছি যে, যাহারা পার্থিব পরিধেয় ত্যাগ করিয়া আধ্যাত্মিক জগতে আরোহণ করিয়াছে তাহাদের পাপ মার্জনা কর।
		হে আমার প্রভু, অবাঞ্ছনীয় আচরণ হইতে তাহাদের শুদ্ধ কর, তাহাদের দুঃখ-কষ্ট দূরীভূত কর, আর তাহাদের মনের অন্ধকার আলোকে পরিবর্তিত কর। সুখোদ্যানে তাহাদের প্রবেশ করিতে সমর্থ কর, পবিত্রতম সলিলে তাহাদের শুদ্ধ কর, আর অত্যুচ্চ গিরি শিখরে তোমার গৌরবপ্রভা অবলোকন করার সুযোগ দাও।

-`Abdu'l-Bahá
-----------------------

পথিকৃৎদের জন্য প্রার্থনা (#8463)

তাদের দোষ তুমি মুক্ত কর, দুঃখ দূর কর। হে আমার প্রভু। তাদের অন্ধকার আলোকে পরিণত কর, তাদের আনন্দ উদ্যানে প্রবেশ করিতে দাও। পরম পবিত্র বারিধারায় তাদের তুমি নির্মল কর এবং সর্বোচ্চ গিরি শিখরে তোমার প্রভা তাদের দেখতে দাও।

-`Abdu'l-Bahá
-----------------------

